চাঁদপুরে স্কাউটস ও গার্লস গাইডের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

  • টাইফয়েড টিকা কার্যক্রমে অংশ নিতে সচেতনতামূলক আয়োজন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে স্কাউটস ও গার্লস গাইড সদস্যদের অংশগ্রহণে একটি অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।

 কর্মশালার প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) তারিক মোহাম্মদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী। কর্মশালায় টেকনিক্যাল প্রেজেন্টেশন এবং তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন।

মুক্ত আলোচনার অংশটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুরের সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা। এ সময় স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা স্বাস্থ্য সচেতনতা ও টিকা কার্যক্রম নিয়ে মতামত দেন এবং অভিজ্ঞতা শেয়ার করেন।

আয়োজকেরা জানান, টাইফয়েড টিকা কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে স্কাউটস ও গার্লস গাইড সদস্যদের সম্পৃক্ত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।