চাঁদপুরে শিশু ধর্ষণ অভিযুক্ত অহিদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের হাজীগঞ্জ শিশুশিক্ষাথীকে( ১০) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক অহিদ মিয়াকে ( ৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ৩১ মে শিশুটির বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলার বাধাসার গ্রামে পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। অহিদ ওই নাড়ির মজিবুল হকের ছেলে।

শিশুটি স্থানীয় রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এবিষয়ে বাকিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও রাধাসার গ্রামের জনৈক রবিউল আলম অরুন জানান, মেয়েটির মা আমাকে ফোন দিয়েছিলেন কিন্তু বিস্তারিত না জানিয়ে শুধু জানিয়েছেন, তার মেয়েকে নিয়ে অহিদ মিয়া সমস্যা সৃষ্টি করেছে বলে জানিয়েছে। শিশুটি সঙ্গে ধর্ষকের আত্মীয়ের সম্পর্ক।

হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল জানান, অভিযোগের পরই আমরা শিশুটিকে ডাক্তারী পরীক্ষা করিয়েছি ও তদন্ত চলছে।

হাজীগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ এই প্রতিনিধিকে জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে অভিযোক্ত অহিদ মিয়া কে গ্রেফতার করা হয়।