
- জেলা প্রশাসক কামরুল হাসান

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে ১৪০ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লাখ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৩ মার্চ দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি কিংবা কোনো দুর্যোগে সব সময় অসহায় মানুষের পাশেই তিনি আছেন। যারা অসুস্থ আছেন তাদেরও তিনি ভুলে যাননি এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন তাদের। যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ বদরুন্নাহার চৌধুরীসহ জেলা সমাজ সেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com