

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর থেকে রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা রিক্সা চালক দুলালের মাথায় কুপিয়ে হত্যা করে খালের পানিতে ফেলে রেখে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকালে ইয়াকুব বেপারী বাড়ির সামনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। চাঁদপুর লক্ষীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড রঘুনাথপুরে ইয়াকুব বেপারী বাড়ির সামনে রাস্তার পাশে খালে লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে গ্রাম পুলিশ কুদ্দুস লাশ দেখতে পেয়ে ওসিকে খবর দেয়।
খবর পেয়ে চাঁদপুর সদর সার্কেল ইয়াসিন আরাফাত ঘটনাস্থলে গিয়ে লাস্টটি উদ্ধার করে থানা নিয়ে সদর সার্কেল ইয়াসিন আরাফাত জানান, হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িতদের খুব দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com