

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী অভিযান পরিচালনা করেন সদর এসিল্যান্ড হেদায়েত উল্লাহ।
অভিযানকালে দেখা যায় অধিকাংশ ব্যবসায়ী ফুটপাতের উপর তাদের দোকানের কিছু পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। অবৈধ দখলের সাথে জড়িত ১৪ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ ধারা মোতাবেক ৩১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
এ সময় বাজারে শৃঙ্খলা ফেরানোর জন্য সকল ব্যবসায়ী, ইজারাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস পাওয়া গেছে। শৃঙ্খলা না আসলে স্থানে পুনরায় আরও বৃহৎ পরিসরে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে মর্মে জানানো হয়েছে।
সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর চাঁদপুর মোঃ হেদায়েত উল্লাহ এর নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com