চাঁদপুরে মা-মেয়ের একই পরিবারের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের হাজীগঞ্জের দোয়ালিয়া বড় মিজি বাড়িতে এক পরিবারের মা-মেয়ে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে বার্ধক্যজনিত কারণে সামছুন্নাহার বেগম (৭০) মারা যান। পরের দিন শুক্রবার (৯ জানুয়ারি) তাঁর দাফন চলাকালে শোকের আবেশে মেয়ে ফজিলাতুন্নেছা (৫০) মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয়রা জানান, ফজিলাতুন্নেছা নিঃসন্তান ছিলেন এবং দীর্ঘদিন মায়ের সেবা করতেন। শোকের কারণে তার হঠাৎ মৃত্যু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে মায়ের কবরের পাশে ফজিলাতুন্নেছাকে দাফন করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন কালের কণ্ঠকে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, একই পরিবারের মা ও মেয়ের এমন মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।