

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের সোবাহানপুর গ্রামের মো: বশিরুল্লাহ পাটওয়ারির ছেলে মো: ফারুক পাটওয়ারি গুরুতর উত্তেজনাবশত নিজ পিতাকে এলোপাথাড়ি আক্রমণ করেন এবং পিতার ঘরে ব্যপক ভাঙচুর করেন।
রবিবার ২৫ ফেব্রুয়ারী দুপুরে বাগাদী ইউনিয়নে পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।
উক্ত অপরাধের বিষয়টি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , সাখাওয়াত জামিল সৈকত-এর ভ্রাম্যমাণ আদালতের সম্মুখে উদঘাটিত হয়।
অপরাধী সচেতনভাবে দোষ স্বীকার করেন। এসময়ে বিজ্ঞ আদালত উক্ত অপরাধ আমলে নিয়ে অপরাধীকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে চাঁদপুর সদর মডেল থানা সার্বিক সহযোগিতা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com