

চাঁদপুর সদর উপজেলা ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন শ্রীরামপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা রোশন আলী বেপারী (৭০) হ্নদক্রিয়া বন্ধ হয়ে বুধবার রাতে মৃত্যু বরন করেন।
মৃত্যু কালে স্ত্রী' ২ ছেলে ২ মেয়ে' আত্নীয় স্বজন রেখে গেছেন ।
এ সময় মরহুমের ছোট ছেলে ও ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের সচিব শাহিন বেপারী বলেন আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার আমার বাবাকে মৃত ঘোষনা করেন।
বুধবার ২৯ জানুয়ারি বাদ যোহর শ্রীরামপুর ঈদগা ময়দান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকালীন উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট আল এমরান খান, মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া, উপজেলা ,বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টার, শহীদ ভূঁইয়া সানাউল্লাহ ,মুক্তিযোদ্ধা কামাল খান।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা রোশন আলী বেপারী বহরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততা থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com