

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে মোটর সাইকেল চালিয়ে বাকিলা যাবার পথে বোগদাদ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মোটর সাইকেল আরোহী জুলহাস খান (২৭) নামের একজন।
গতকাল সোমবার সন্ধ্যায় বাকিলায় এ দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। শুনেছি জুলহাস খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছিল।
পুলিশ সূত্র, নিহত জুলহাস খান চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কুমড়ারডুগীর খান বাড়ির বাসিন্দা।
জুলহাসের মা আয়েশা বেগম বলেন, জুলহাসের হাজীগঞ্জে একটি বেকারি ও একটি কনফেকশনারী রয়েছে। সেইগুলোর জন্য মাল কিনতেই সে বাকিলা যাচ্ছিল।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত জুলহাসের পরিবারের থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com