

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
অভিনব কায়দায় বালিশের ভিতরে দুই কেজি গাঁজা
রেখে পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
শুক্রবার ১ লা জুলাই রাত ১১টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হাজী গ্রামের আঃ রহমান (৩৫) ও মাসুম বিল্লাহ ফরহাদ (২৮)।
পুলিশ জানায়, চাঁদপুর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার এসআই রেদওয়ান আহমেদ অভিযান পরিচালনা করেন। এসময় বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই কেজি গাঁজাসহ আঃ রহমান ও মাছুম বিল্লাহ ফরহাদ কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান জানায়, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com