

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার ৩০ মে মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলা হতে পিআরএলগামী পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, চাঁদপুর ।
এসময় অবসর গ্রহণকারী বিদায়ী পুলিশ সদস্যকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান সহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিলো জেলা পুলিশ, চাঁদপুর।
অবসরগ্রহণকারী পুলিশ সদস্যের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন- জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। আমরা আপনার অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে। দোয়া করবেন আমাদের সবার জন্যও।
বিদায় বেলায় জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চাঁদপুর, জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), চাঁদপুর, জনাব শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার),চাঁদপুর, জনাব পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল), চাঁদপুর জনাব মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com