চাঁদপুরে নিরাপদ সড়ক দিবসে ১০০ মোটরসাইকেল চালককে হেলমেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবনের ক্ষতি’— এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁদপুরে ১০০ মোটরসাইকেল চালকের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে এবং ওয়ারলেস এলাকার ফরিদগঞ্জ–রায়পুর সড়কের মাথায় এই হেলমেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সড়ক বিভাগের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই-বাছাই করে হেলমেট প্রদান করা হয়।

এ সময় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন হেলমেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন বিআরটিএ পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান ও শাহিন হোসেন প্রমুখ।