

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত বুধবার জেলা গোয়েন্দা শাখা এর এসআই (নিঃ) মাজহারুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড, কড়াইয়া বিশ্বরোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়তের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন।
আটককৃত আসামী’র নাম ইব্রাহীম মিয়া প্র: দূরন্ত ইব্রাহীম(২৮), সাং-বাসাবাড়িয়া(সেলিম মেম্বার বাড়ী), ৯নং কড়ইয়া ইউপি, ওয়ার্ড নং-৩, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কচুয়া বঙ্গবন্ধু কলেজের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
আসামীর বিরুদ্ধে ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারনির ১৪(ক) ধারার অপরাধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়।
অন্য আরেকটি অভিযানে সদর মডেল থানাধীন বাবুরহাট বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ী গাবতলী আশিকাটি বাবুরহাট চাঁদপুর সদর টু মতলব হাইওয়ে রোডের পূর্ব পার্শ্বে মায়ের দোয়া ইউনানী ফার্মেসী সামনে ১৫পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃত আসামী’র নাম রেবন গাজী(৩৫), সাং-দক্ষিণ মোবারকদি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর। তার বিরুদ্ধে ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারনির ১০(ক) ধারার অপরাধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com