

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বোয়ালজুরি খালে একটি মাটি বহনকারী ট্রলারের হাতলের ধাক্কা খেয়ে খালের পানিতে পড়ে নিখোঁজ শ্রমিক মো. সেলিমের (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের ডুবরি দল। এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় ওই ট্রলার থেকে খালের পানিতে পরে নিখোঁজ হয় ওই শ্রমিক।
মারা যাওয়া মো. সেলিমের বাড়ি বাগেরহাট জেলা সদরে। ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে তিনি। সেলিম দীর্ঘদিন ধরে মতলব দক্ষিণের নারায়ণপুর এলাকায় মাটি বহনকারী ট্রলারে শ্রমিকের কাজ করতেন
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com