

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার যুগ্ম সম্পাদক ইমরান মনির (৩১)রকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি পুলিশ।
গত শুক্রবার রাতে উপজেলার মেহের কালীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করেন।
শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাসার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভূমিকা রাখার অভিযোগে ইমরান মনিরকে আটক করা হয়েছে।
তিনি শাহরাস্তি পৌরসভার নিজমেহের মোল্লা বাড়ির মমিন মোল্লার ছেলে । আটককৃতকে থানায় নেওয়ার পর তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন।
পরবর্তীতে শাহরাস্তি থানা পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা. মো. ফারুক হোসেন জানান, রাত ১২ টা ১৫ মিনিটে বুকের ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইমরান মনিরকে থানা পুলিশের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়েছে ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com