

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে নির্মম ভাবে খুন হওয়া অটোরিকশাচালক দুলালের পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন।
সোমবার ১৬ অক্টোবর চাঁদপুর সদর উপজেলা প্রশাসন দুলালের স্ত্রী কোহিনুর বেগমেরর অসহায়ত্বের কথা চিন্তা করে তাকে একজোড়া গবাদিপশু উপহার প্রদান করেন।
এসময় চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান কোহিনুর বেগমের হাতে উপহার হিসেবে দুটি বরকি ছাগল তুলে দেন।
গবাদিপশু বিতরণকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগস উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে রাতের আঁধারে রিক্সাচালক দুলালকে
নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মৃত্যুকালে নিহত দুলাল এক স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার অসহায় পরিবারের কথা চিন্তা করে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন উপজেলা প্রশাসন। তারই প্রেক্ষিতে তাদেরকে দুটি গবাদিপশু উপহার প্রদান করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com