

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মাইশা মেহজাবিনের খোঁজ মিলছে না।
শুক্রবার ৫ জানুয়ারি সকাল থেকে নিখোঁজ মেধাবী এই শিক্ষার্থী।
এরইমধ্যে এই নিখোঁজের ঘটনায় সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত তিন দিনেও তার সন্ধান না পাওয়ায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
মা নার্গিস ফাতেমা জানান, শুক্রবার সকালে চাঁদপুর শহরের ব্যাংক কলোনির বাসা থেকে বের হয় মেয়ে মাইশা মেহজাবিন (১৮)। তারপর থেকে বাসায় আর ফিরে আসেনি মেহজাবিন।
সহপাঠী ফাহমিদা আহম্মদ সাবিহা জানান, মাইশা মেহজাবিন বেশ শান্ত প্রকৃতির এবং মেধাবী। হঠাৎ তার নিরুদ্দেশ হওয়া মেনে নেওয়ার মতো নয়।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান জানান, এইচএসসির বিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা।
তার বাবা মৃত মো. মহসীন। দুই ভাইয়ের মধ্যে মাইশা সবার ছোট। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন আলম জানান, সাধারণ ডায়েরির প্রেক্ষিতে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
তাকে খুঁজে পেতে সবার সহায়তা চেয়েছেন ভাই নাফিস মাহমুদ এবং ০১৭৯৯০৪৭৭৫৫, ০১৬৩৩৯৬৩২৪৮ মোবাইল ফোনের এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com