

চাঁদপুরে অবৈধভাবে বালু তোলার সময় ১০টি বাল্কহেড এবং একটি ড্রেজারসহ ৩৮ জন কে আটক করেছে কোস্টগার্ড।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁদপুর জেলার মতলব উত্তরের মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু তোলার সময় ১টি ড্রেজার, ১০টি বাল্কহেডসহ ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা ড্রেজার, বাল্কহেড এবং আটক দুষ্কৃতকারীদের পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে চাঁদপুর সদর থানা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com