

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে মোঃ সুমন সরকার (২৭) নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার সকাল ১১টার সময় উপজেলা উপজেলার শ্ররায়েরচর বাংলা বাজার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাইভার সুমন মতলব উত্তর উপজেলার দক্ষিণ নিশ্চিন্তপুর সরকার বাড়ির সহিদ উল্লাহ সরকারের ছেলে।
ঘটনাস্থলে উদ্ধারীদের সাথে আলাপ করে জানা যায় ,নিহত সুমন সরকার শ্ররায়েরচর বাংলা বাজার থেকে কাঠ বোঝাই করে ভাড়া নিয়ে নিশ্চিন্তপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ওই বেড়িবাঁধ এলাকায় গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সুমন গুরুতর আহত হন। চালক সুমন কাঠ এবং গাড়ির নিচেই পানিতে চাপা পরে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মতলব উত্তর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে সুমন সরকার নামে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুমন সরকার (২৭) ২ ভাইয়ের মধ্যে সে ছোট। একই দিন বুধবার বাদ মাগরিব নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাযা শেষে হরিণা কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ শফিক তপাদার
নিজস্ব প্রতিবেদকঃ
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com