

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদন :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলা বাজার মনিটরিং করেন।
রবিবার ১৫ মে সকালে হাজীগঞ্জ বাজারে ২০ থেকে ২৫ টি দোকানে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
এসময় বাজারে বনিক স্টোর,পরান স্টোর, শফিক মুদি ও রাজিব স্টোর সহ ছোট বড় দোকান তেলের দাম সঠিক মূল্য সহ নিত্যপ্রয়োজনীয় মালামাল যাচাই বাছাই করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন দেশের চলমান নিত্যপ্রয়োজনীয় বিশেষ করে সোয়াবিন তেল, পেঁয়াজ, আঁটা, লবন ও চাল বাজারে কোন ঘাটতি নেই। কোন ব্যবসীয় যেন বাড়তি দামে মালামাল বিক্রি করতে না পারে, সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসনিক ভাবে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com