

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী বাজারের দুটি গোডাউনে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বর্তমান বাজার মূল্য সাড়ে দশ কোটি টাকা।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীন বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক হাইমচর উপজেলার চর ভৈরবী বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি কারেন্ট জালের গোডাউন থেকে আনুমানিক ত্রিশ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি পঞ্চাশ লাখ টাকা।
এ অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com