
অভিযানকালে স্বামী পালিয়ে যান, মাদক আইনে মামলা
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় অভিযান চালিয়ে দেড় কেজির বেশি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
শনিবার (২৫ এপ্রিল) পৌরসভার বালুরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় গৃহবধূ মোসা. মানসুরা বেগমের (৩২) খাটের নিচ থেকে একটি সাদা পলিথিন ব্যাগে রাখা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় দেড় কেজি, যার আনুমানিক মূল্য প্রায় ১১ হাজার টাকা।
অভিযানকালে তার স্বামী রোকন মোল্লা (৬০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com