

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১টি নৌকা ও ২ জন জেলেকে আটক করা হয়েছে।
গত রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতদের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।
উপজেলা মৎস্য অফিস সূত্র, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।
মেঘনা নদীর এখলাশপুর, বোরচর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ হাজার মি. কারেন্ট জাল, ১ টি নৌকা জব্ধ করা হয় এবং ২ জন জেলেকে আটক করা হয়। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় ও নৌকা পুলিশের হেফাজতে রাখা হয় ।
আটককৃত ২ জন আসামীকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড প্রাপ্তরা হলেন- মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার বানিয়াইল গ্রামের প্রপেস আলী বেপারির ছেলে স্বপন ও মতলব উত্তর উপজেলার বাংলাবাজারের আব্দুর রহমান মোল্লার ছেলে অলিউল্লাহ মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন - উপস্থিত মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি, উপ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, আটককৃত জেলেদের অর্থদন্ড প্রদান করা হয়।কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com