

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে অসহায়-দু:স্থপরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ২৫ টি পরিবারের মাঝে ২ বান করে মোট ৫০ বান ঢেউটিন বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সহ সভাপতি আমান উল্যা আমান,আওয়ামী লীগনেতা ফারুক পাটওয়ারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকরা উপস্থিত থাকেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com