

মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ
চাঁদপুরের নূতন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি সদ্য বদলিকৃত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা-এর প্রজ্ঞাপন (নং ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০১.১৮-২৪৮)-এ মুহম্মদ আব্দুর রকিব কে চাঁদপুরের পুলিশ সুপার পদে বদলির আদেশ জারি করা হয়েছে।
মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম (বিপি-৭৯০৬১০৯২৪০) রাজশাহী মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত থাকাবস্থায় তাঁকে চাঁদপুরে এই বদলির আদেশ দেয়া হয়। নবাগত এই পুলিশ সুপার এর কাছে জেলাবাসির দাবি করে বলেন তিনি যেনো আইনের মাধ্যমে জনগনের সঠিক বিচার পাইয়ে দিতে সততার থাকে দায়িত্ব পালন করেন, একই সাথে পুলিশ জনতা বন্ধু সুরুপ আচরণ করে জনবান্ধব পুলিশে পরিণত করবেন। এমনটাই প্রত্যাশা জেলাবাসির।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com