চাঁদপুরের কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের দোয়া মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার কচুয়া পৌরসভার গুলবাহার রোডে অবস্থিত কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে দোয়া মিলাদের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন মজুমদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র সরকার, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমদাদ উল্লাহ,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হাসানাত । অনূষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুন।
আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন পলাশপুর শাহী মসজিদের খতিব মাওলানা মামুনুর রশীদ।