

নিজস্ব প্রতিবেদক :
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেহ্পুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সকালে মাদ্রাসার মাঠে আলোচনা দোয়া ও মিলাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কাদলা ইউপি চেয়ারম্যান মো.নূরে-ই-আলম রিহাত। মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সহকারী সুপার শরিফ মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো.শাহজাহান তালুকদার, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.বিল্লাল হোসেন পাটওয়ারী,সহ-সভাপতি হাজী আব্দুল কাদের,মফিজুর রহমান,ইউপি সদস্য আব্দুল মান্নান,সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম প্রমুখ। এসময় ,মাদ্রাসার পচিালনা পর্ষদের সদস্য,শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও এলাকার গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা আবু বকর ছিদ্দিক মোহাম্মদ আব্দুল্লাহ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com