

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের কচুয়ায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন ১৮ টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । উপদ্বোধন শেষে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্ব ও সহকারি প্রোগ্রামার মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন। উপকারভোগীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন- মো. জালাল হোসেন ও সালমা আক্তার। আলোচনা শেষে আশ্রায়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ের ১৮টি ঘরের উপকারভোগীদের মাঝে চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এসময় সকল বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com