

রাকিব হোসেন মিলন
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবী ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।তফসিল ভিত্তিক এই সংবাদ ছড়িয়ে পড়ার পর পুরো এলাকা জুড়ে নির্বাচনী হাওয়া বইছে।চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান পাট, পাড়া মহল্লায় ও হাটবাজারে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যাপারে সড়গরম আলোচনা পরিলক্ষিত হয়।প্রকৃতির নিয়মে নভেম্বরর এই শীতার্ত পরিবেশে ও নির্বাচনের প্রচারণা চলছে দুরন্তর গতিতে।বিভিন্ন প্রার্থীরা একক ও যৌথ ভাবে ভোটারদের মনজয় করতে ছুটে যাচ্ছেন তাদের নিজস্ব বাড়ি ঘরে।
সরেজমিনে গিয়ে দেখা যায় চর ভৈরবী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।মানুষ বিগত ৫ বছরে সরকার প্রদত্ত নানা প্রকার সূযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো।চেয়ারম্যান গত ৫ বছরে ইউনিয়ন পরিষদের অসহায় সুবিধা বঞ্চিত ইউনিয়নের জনগনের জন্য বিশেষ দৃশ্যমান অবদান রাখতে ব্যার্থ হয়েছেন। বিগত ৫ বছরে উন্নয়নের কোনো ছোঁয়া ই লাগেনি।একাধিক ব্যাক্তিরা তাঁদের কষ্ট ও ক্ষুব্ধতার কথা প্রকাশ করেন সাংবাদিকদের কাছে।এ দিকে চর ভৈরবী এলাকায় জনগনের কাছে প্রিয় ব্যক্তি মোঃ রেজাউল করিম হাওলাদার।
রেজাউল করিম হাওলাদার বিভিন্ন বিপদ আপদে মানুষের পাশে ছিলেন।বিগত ৫ বছরে মানুষ যখন বিভিন্ন সূযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো তিনি নিজস্ব তহবিল থেকে দান অনুদান দিয়ে নিরীহ জনগণের পক্ষে ছিলেন।তাঁদের পাশে থেকে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
চর ভৈরবী ইউনিয়নে মোঃ রেজাউল করিম হাওলাদার কে আগামীর নির্বাচনে জনগন তাদের অভিভাবক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে এলাকার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চায়।
শিক্ষাখাতের উন্নয়ন সহো বিভিন্ন সামাজিক সেবা নিশ্চিত এবং ইউনিয়ন জুড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নিরীহ অসহায় মানুষদের কে সহযোগিতা করার মনমানসিকতা নিয়ে রেজাউল করিম হাওলাদার কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন একাধিক এলাকাবাসী।এদিকে তিনি এর পূর্বেও যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তখন চর ভৈরবী ইউনিয়নের মাটি ও মানুষের নেতা হিসেবে নিজেকে প্রমান করতে সক্ষম হয়েছিলেন।স্বাস্থ্য, সেচ খাত,ভৌত অবকাঠামো গত খাত,হাটবাজার উন্নয়ন,কাঁচা সড়ক পাকা করন সহো সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে তিনি যে নির্বাচনী ইশতিহার দিয়েছেন তা অনেকটাই মানবিক ও সামাজিক পর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে।
স্থানীয় জনগন সুত্রে জানা যায় তারা সমাজ পরিবর্তন চায়।দীর্ঘ সময় বর্তমান চেয়ারম্যান দায়িত্ব পালন করে গেলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি এলাকা জুড়ে।অন্য দিকে মোঃ রেজাউল করিম হাওলাদার দীর্ঘ সময় থেকে স্থানীয় জনগোষ্ঠীর সাথে থেকে তাদের সেবা করে যাচ্ছেন।এলাকার যে কোনো মানুষের বিপদে তিনি ঝাপিয়ে পড়েন।বিশেষ করে যুব সমাজ কে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখা তাঁর অন্যতম লক্ষ্য।এলাকার প্রত্যেকটি মানুষের কাছে তাঁর আলাদা করে গ্রহণযোগ্যতা রয়েছে। গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে তিনি নিরহংকারী মনেভাব নিয়ে মিশেন এবং সামাজিক সমস্যা সমাধানে সৎ মানুষিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন। কিশোর গ্যাং বন্ধ করতে তরুন সমাজ কে নিয়ে বিভিন্ন সৃজনশীল ও গঠনমূলক কাজ করে যাচ্ছেন।সব দলের মানুষ কে সমানভাবে গুরুত্ব দিয়ে ওয়ার্ডবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন রেজাউল করিম হাওলাদার। সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা সমাজ সেবক তাঁর লক্ষ্য। বহু আগে থেকেই তিনি মানুষের সাথে যোগাযোগ রেখে তাদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যার সমাধানে দান অনুদান দিয়ে আসছেন।গণমাধ্যম কর্মীরা এলাকায় সরেজমিনে গেলে সুবিধা বঞ্চিত অসহায় মানুষদেরকে রেজাউল করিম হাওলাদারের কাছ থেকে বিভিন্ন সময় নানামুখী সহযোগিতা প্রাপ্তির বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণের কথা লক্ষ্য করা যায়।বকুল সততার সাথে ব্যাবসা বানিজ্য করে যাচ্ছেন। যখন যেখানেই পেরেছেন মানুষের সেবায় নিবেদিত থাকতে পেরে খুশী এই মানুষ টি।ছোট বড় সবাই কে সম্মান করেন তিনি।পুরো এলাকায় তিনি নিরহংকারী মানুষ হিসেবে পরিচিত।
একান্ত সাক্ষাৎকারে রেজাউল করিম হাওলাদার বলেন আমি মানুষের জন্য সেবা করে যাচ্ছি। ভবিষ্যতেও যাবো।নির্বাচনে জয়ী হতে পারলে জনগনের দাড়গোড়ায় কাংখিত সেবা পৌছে দিবেন বলে সাংবাদিকদের আশ্বস্থ করেন তিনি।আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে এলাকাবাসীর কাছে দোয়া চান জনগনের ভালোবাসায় সিক্ত সমাজ সেবক রেজাউল করিম হাওলাদার।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com