

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয় এ বাজার তদারকি অভিযান পরিচালনা করে।
অভিযানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় দেলোয়ার স্টোরকে ৫ হাজার টাকা, পপুলার স্টোরকে ২ হাজার টাকা, খালেক স্টোরকে ৩ হাজার টাকা এবং শাহাদাত ডিলারকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com