

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি:
চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার না করে উখিয়া থানায় পদায়ন করা হয়েছে।
শনিবার (১মার্চ) রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ(ক্রাইম এন্ড অপস্) তাকে চকরিয়া থানা থেকে বদলি করে উখিয়া থানার সংযুক্তির আদেশ জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ(ক্রাইম এন্ড অপস্)।
এর আগে শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন মনজুর আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে।ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ(ক্রাইম এন্ড অপস্) জানান, চকরিয়া থানার ওসিকে উখিয়া থানায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে যত অভিযোগ সেগুলো তদন্ত করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com