

কে এ সৌরভ খাঁন, নিজস্ব প্রতিবেদক, সংযোগ আরব আমিরাত :
সম্প্রতি ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন আমিরাতে সংবাদ কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) প্রেসক্লাবের জরুরি সভায় এ দাবী জানানো হয়।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক এস এম মুদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইছমাইল, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শাফায়াত উল্লাহ, মুহাম্মদ ওসমান চৌধুরী, মুহাম্মদ ইরফানুল ইসলাম, জাসেদুল ইসলাম, আশরাফুল ইসলাম ভূইয়া , মুহাম্মদ নিয়াজ, আরিফ সিকদার বাপ্পী, খোরশেদুল ইসলাম জাসেদ, ইয়াসির আরাফাত খোকন ও মুহাম্মদ উসমান সরওয়ার।
উক্ত জরুরি সভা থেকে কর্মশালাসহ বেশ কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়াও অসুস্থ সদস্য এমদাদুল হকের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com