

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার শাহরাস্তিতে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির দায়ে ৬ দোকানিকে ২৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।সোমবার ২৬ আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে সুচিপাড়া ও আয়নাতলী বাজারে অভিযুক্ত দোকানিদের এ দন্ড প্রদান করা হয়। ওইদিন চাঁদপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অভিযোগ ও তদন্ত শাখা, পর্যটন সেল ) অমৃত দেব নাথ এ অভিযান পরিচালনা করেন।ওই সময় গ্যাসের সিলিন্ডারের অতিরিক্ত দাম রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর এর বিভিন্ন ধারায় ৬ টি পৃথক মামলায় ৬ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় অভিযুক্ত দোকানিরা ন্যায্যমূল্যের অধিক দাম রাখবে না মর্মে মুচলেকা প্রদান করেন। একই সঙ্গে দোকানিদের পাকা স্লিপ সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের জন্যও নির্দেশ প্রদান করা হয়।
এ প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, সকল ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্য সঠিক দামে বিক্রি করার জন্য বলা হল, অন্যথায় অভিযুক্ত দোকানিদের প্রচলিত আইনের আওতায় আনা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com