

ডেস্ক নিউজ :
বৃহত্তর ময়মনসিংহের স্বনামধন্য, দক্ষ মোটরসাইকেল মেকানিক, উসমান অটোমোবাইলস এর পরিচালক এবং আধুনিক পাওয়ারট্রিলার বডি তৈরির উদ্ভাবক, সকলের প্রিয় মুখ ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সরকারপাড়া নিবাসী শামছুল হক শামসু (৬৬) মস্তিষ্ক জনিত সমস্যায় অসুস্থ হয়ে ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ( সিবিএমসি ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি .......... রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গৌরীপুর স্টেডিয়ামে বিকাল ৫টায় মরহুমের ১ম জানাজার নামাজ ও নিজ গ্রাম তাতকুড়ায় ২য় জনাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে নবনির্বাচিত এমপি নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাবেক সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, এডঃ জসিম উদ্দিন আহমেদ, কমল সরকার, বেগ ফারুক আহমেদসহ ব্যবসায়িক, সামাজিক বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com