

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলায়।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর জোহরের নামাজের পরপরই জেলা জামায়াতের উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, ২৪শে জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকার কারণে এ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, তাদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা আরও বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় জামায়াতে ইসলামী জনগণকে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com