

নিজস্ব প্রতিবেদক গাজীপুর : আসন্ন জাতীয় নির্বাচনে গাজীপুর জেলায় জাকের পার্টির তৎপরতা চোখে পড়ার মতো বেড়েছে। স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে দলটি ধারাবাহিকভাবে সভা, মিছিল ও দোয়া মাহফিল আয়োজন করছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই এলাকায় জাকের পার্টি ‘ঘাঁটি’ গড়ে তুলতে শুরু করেছে।
গাজীপুর সদর, কালিয়াকৈর ও টঙ্গী এলাকায় জাকের পার্টির নেতাকর্মীদের উপস্থিতি আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে। জুমার নামাজের পর মসজিদ কেন্দ্রিক জনসংযোগ, তাবলিগের সঙ্গে সম্পৃক্ততা এবং পীরভক্ত জনসাধারণের মাঝে জনপ্রিয়তা জাকের পার্টিকে আবারও মাঠে শক্তভাবে ফেরার ইঙ্গিত দিচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা, রফিকুল ইসলাম (৪৫) বলেন, ‘আগে জাকের পার্টির কথা তেমন শুনতাম না। এখন দেখছি, এলাকায় তাদের অনেক প্রোগ্রাম হচ্ছে। পীরসাহেবের অনুসারীরাও একজোট হচ্ছে।’
সহকারী প্রেসসচিব (ঢাকা বিভাগ) জাকের পার্টি মোঃ রাজু আহাম্মেদ মৃধা বলেন, ‘আমরা গাজীপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের সাংগঠনিক কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু এখন এই অঞ্চল।’
তবে অন্য দলগুলোর নেতাকর্মীরা বলছেন, জাকের পার্টির জনপ্রিয়তা মূলত ধর্মীয় আবেগভিত্তিক। নির্বাচনে তারা কতটা প্রভাব ফেলবে, তা এখনই বলা যাচ্ছে না।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com