

গাউসিয়া কমিটি বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে (২৩ রমজান) রোজ বুধবার সৌদিয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোহাম্মদ মমতাজ উদ্দিন পাটোয়ারী, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ,রামগঞ্জ উপজেলা শাখা।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পীরজাদা মাওঃ গোলাম রাব্বানী কাঞ্চনপুরী,আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি, প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব মুহাম্মদ রুহুল আমিন, সহ-সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ রবিউল জামান অপু (মাল) সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, রামগঞ্জ উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রনেতা নুরে আলম ফরাজী,সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চাঁদপুর জেলা শাখা।
আরো বক্তব্য রাখেন মাওঃ এখলাছ উদ্দিন,সহকারী অধ্যাপক রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসা।
এসময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ গোলাম সরোয়ার সাধারণ সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ, রামগঞ্জ উপজেলা শাখা।মাওঃ মুহাম্মদ নেয়ামত উল্লাহ জিন্নাহ। সাংগঠনিক সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ, রামগঞ্জ উপজেলা শাখা।
ছাত্রনেতা মাওঃ মুহাম্মদ নিয়াজ মাখদুম ফারুকী, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, রামগঞ্জ উপজেলা শাখা। লিঠন হাজারী। খলিফাঃ সুরেশ্বর দরবার শরীফ।ছাত্রনেতা মাওঃ মোঃ হাবিবুর রহমান,সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, লক্ষ্মীপুর জেলা শাখা।মিলাদ কিয়াম পরিচালনা করেনঃ মাওঃ মুহাম্মদ মাহমুদুল হাসান কাদেরী,সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা,লক্ষ্মীপুর জেলা শাখা।
মোনাজাত পরিচালনা করেন, মাওলানা এরফান শাহ্ ফারুকী আল কাদেরী, প্রধান খলিফা নন্দনপুর দরবার শরীফ,লক্ষ্মীপুর।মাহফিল পরিচালনা করেন,মুহাম্মদ আরাফাত আল কাদেরী,সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রামগঞ্জ উপজেলা শাখা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সুন্নী জনতা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com