

শহিদুল ইসলাম, রংপুর: উষ্ণ অভ্যর্থনা, আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশে গঙ্গাচড়া সরকারি কলেজে অনুষ্ঠিত হলো একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান–২০২৫। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সকাল থেকেই কলেজ প্রাঙ্গণ রঙিন সাজে সেজে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক জনাব মো. হানিফুর রহমান সজিব।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন
“শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং একজন দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মাধ্যম। গঙ্গাচড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গঠনে বড় ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। নতুনদের নির্ভয়ে এগিয়ে যেতে হবে, স্বপ্ন দেখতে হবে, এবং সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মো. ইমরান ইসলাম রবি, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গঙ্গাচড়া সরকারি কলেজ।
সঞ্চালনায় ছিলেন জনাব মো. বাদল মিয়া।অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন—
“নতুনদের স্বপ্ন বাস্তবায়নে এই কলেজ সর্বোচ্চ সহায়তা করবে। শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও আধুনিক জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও সিনিয়র শিক্ষার্থীরা। নবীন শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা গ্রহণ করেন এবং বলেন, গঙ্গাচড়া সরকারি কলেজে শিক্ষাজীবন শুরু করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।
অনুষ্ঠানে কবিতা পাঠ, গান, নাচ, নাটিকা সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মিত পাঠদান, প্রযুক্তি-জ্ঞান অর্জন ও ক্যারিয়ার গঠনে গুরুত্ব দিতে আহ্বান জানান।কলেজ কর্তৃপক্ষ নতুন শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি সুবিধা, বিভিন্ন ক্লাব কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম ও ক্যারিয়ার গাইডলাইনে যুক্ত হওয়ার আহ্বান জানায়।শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ২০২৫ সালের নবীনবরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com