
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।
সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম—গান, কবিতা, নাটক, উপন্যাস ও প্রবন্ধ—নিয়ে বছরব্যাপী আয়োজনের খসড়া ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় বক্তারা নজরুল চর্চাকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ দিদারুল আলম এবং নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ বক্তব্য দেন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নজরুল গবেষক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে বর্ষব্যাপী কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com