

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, মেরাদিয়া মধ্যপাড়া কয়েকটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিসের তিন ইউনিট। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com