

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানার পুলিশ।
মঙ্গলাবার সকাল ১১ টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. এবাদুল ইসলাম (৩১) বরিশাল জেলার উজিরপুর উপজেলার আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সাভার উপজেলার আশুলিয়া এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে কাজ করতেন তিনি। গত সোমবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গত রবিবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেইজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে প্রকাশিত সংবাদের কমেন্ট বক্সে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন মো. এবাদুল ইসলাম।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিম এটি লক্ষ্য করেন। পরে, তিনি এ ঘটনায় গতকাল রাতে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন-২০২৩ অনুযায়ী মামলা দায়ের করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com