

দিনাজপুরের খানসামায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা সহ তিন জন এবং একজন ওয়ারেন ভুক্ত আসামি কে গ্রেফতার করেছে খানসামা থানা পুলিশ।
পুলিশ সূত্র, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায়র দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকের নেতৃত্বে খামারপাড়া ইউপির নেউলা এলাকায় এসআই নূরুন্নবী, এসআই আবু বকর সিদ্দিক, এএসআই শরিফুল ইসলাম, এএসআই সোহেল মান্নান ও সংগীয় ফোর্স সহ উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সবুর আলী (২৮) ও সহজপুর ছাপ্পাড় মোড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বাতেন (২৬)কে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে খানসামা থানা পুলিশ।
তার পর সন্ধ্যা ৭ টায় উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের জিয়া সেতুর পূর্ব পাশে থেকে লিটন সেন (৩৩) মোটরসাইকেল মেকানিক দোকান থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের ভেন্ডাপাড়া এলাকার তারাপদ সেনের ছেলে।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের তিন জন কে গ্রেফতার করা হয় আর একজন ছিল ওয়ারেন ভুক্ত আসামি৷ তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য সরকার বদ্ধপরিকর। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com