
সিরাজুল ইসলাম সাতক্ষীরা।যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটা বাজিতপুর গ্রামের শহিদুল, রবিউল এর জমির বেড়া ভেঙ্গে দিল প্রতিপক্ষ মজিবার গং।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেখ সাবানের ছেলে শহিদুল ইসলাম ও রবিউল ইসলাম এর পৈতৃক সম্পত্তিতে বাঁশের বেড়া দিতে গেলে একই গ্রামের সরোয়ারের ছেলে মজিবুর রহমান, সিরাজুল ইসলাম, কবিরুল, রাকিবুল রায়হান তাদের বাঁশের বেড়াটি সন্ত্রাসী কায়দায় মাথায় হেলমেট পরে ভেঙ্গে দেয় এবং তাদের উপর আক্রমণ করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মজিবুর রহমান বলেন জমিটির দলিল ২৮ শতক তাদের নামে, আর ম্যাপের হিসেবে জমি ৩৩ শতক আমরা ম্যাপ সংশোধনের চেষ্টা করছি তাই জমির উপর থেকে বেড়া ভেঙ্গে দিয়েছি।
কেশবপুর থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ওসি স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থলে যাই এবং সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি, আগামী শুক্রবার তাদের উভয় পক্ষকে থানায় ডেকেছি মীমাংসা করার জন্য।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com