![]()

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে জেলা কৃষকলীগের আহ্বায়ক চৌধুরী মো. আবদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া এ কমিটি বিলুপ্ত করেন।
দলীয় সূত্র জানায়, ৩ মাসের জন্য গত ৪ জুন রামগতি উপজেলা কৃষকলীগের ৩১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে তৌহিদুল ইসলাম দিপু খন্দকারকে আহবায়ক, নুরে আলম মাষ্টার, ইকবাল হোসেন রাসেল, প্রদীপ ভৌমিক, আকবর হোসেন জিসান, মিল্লাদ হাওলাদার, আবুল খায়েরকে যুগ্ম-আহবায়ক, জাফর ইসলাম রাসেলকে সদস্য সচিব ও ২৩ জনকে সদস্য মনোনীত করা হয়।
জেলা কৃষকলীগের আহবায়ক চৌধুরী মো. আবদুল্লাহ বলেন, নেতাকর্মীদের নিস্ক্রিয়তায় কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে তাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই নতুন নেতৃত্ব সৃষ্টি করে কমিটি দেওয়া হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com