

লক্ষ্মীপুর- ২ এর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
শনিবার (১০ মে) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লক্ষ্মীপুর ২-এর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম।
কুয়েত প্রবাসী শিল্পপতি সেলিনা ইসলাম একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাহউদ্দিন একটি মামলা দায়ের করেন, যেখানে শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলামসহ চারজনের বিরুদ্ধে প্রায় ১৪৮ কোটি টাকার অর্থ পাচার ও ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com