

কুমিল্লা প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার হোমনায় বিশাল শোডাউন করে গণসংযোগ করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক আবদুল মজিদ।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তিনি। পরে অর্ধশতাধিক গাড়ি, দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে গোটা উপজেলায় গণসংযোগ করেন তিনি। এসময় গাড়িতে আবদুল মজিদের ছবি ও নৌকা প্রতীকের ছবি সম্বলিত ব্যানার পোস্টার ছিল।
আনুষ্ঠানিকভাবে তার এই প্রার্থীতা ঘোষণার পর, হোমনা পৌর এলাকা, ঘাড়মোড়া, শ্রীপুর ও কাশিপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে সমর্থন ও ভোট চান তিনি। এ সময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান আবুলসহ দলীয় ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com