

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় বাল্য-বিবাহের আয়োজন করার অপরাধে এক পরিবারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ৩ টার সময় কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উঃ ইউনিয়নের নারায়নপুর দিঘির পশ্চিম পাড়ে মো. রমিজ মিয়ার মেয়ের বাল্য বিবাহের আয়োজন করার খবর পেলে বরুড়ার থানার একটি চৌকষ পুলিশ দলের সার্বিক সহযোগিতায় ও বরুড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে সেখানে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরবর্তীতে মো. রমিজ মিয়ার স্ত্রী জাহানারা বেগম কে ও তার কন্যা কে বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করার অপরাধে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করেন।
অভিযুক্ত কন্যার মা জাহানারা বেগম এসময় নিজের ভুল স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিবাহ আবদ্ধ হবেনা মর্মে অঙ্গীকার বদ্ধ হোন।
উপস্থিতি সবার উদ্যোসে সহকারি কমিশনার ভূমি মো. মঈন উদ্দিন বলেন, প্রত্যেক মানুষের জীবনে, জন্ম-মৃত্যু-বিবাহ এই তিনটি জিনিস ঘটে থাকে। বাল্যবিবাহ সমাজের একটি ক্যান্সার রোগের মতো, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com