
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের একটি গাড়িতে লাঠিসোটা নিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে থ্রি-হুইলার চালকেরা। নিষিদ্ধ তিন চাকার যানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মামলা দেওয়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে নিমসার বাজার এলাকায় এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।
হামলার ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যুবকদের পুলিশের গাড়ির ওপর উঠে তাণ্ডব চালাতে দেখা গেছে। এই ঘটনায় হাইওয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন এবং মহাসড়কের দুদিকে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com