

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর শহরের হাসপাতাল রোড যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য হয়ে উঠেছে। রোববার সন্ধ্যায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে কিশোরদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৮–১০ জন কিশোর একত্রিত হয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একে অপরের ওপর চড়াও হয়। তারা একে অপরকে ধাক্কাধাক্কি ও গালাগাল করতে থাকে। এ সময় অনেকেই দোকানপাট বন্ধ করে দেন। হাসপাতাল রোডের পূর্ব পাশে পুরোনো ডায়াবেটিস হাসপাতাল–সংলগ্ন এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।
অতিরিক্ত পুলিশ সুপার মোহা: রেজাউল হক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে নেই। ওই এলাকায় আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। কিশোর গ্যাং-সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’
তিনি আরও বলেন, ‘কিশোর অপরাধ দমনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে এগিয়ে আসতে হবে। পুলিশ প্রশাসন কিশোর গ্যাং দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com