
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর (কালীগঞ্জ) : গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।
রবিবার (৩ মে ২০২৬) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।
এমপি ফজলুল হক মিলন বলেন, হাসপাতালের সেবার মান ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি এমআরআইসহ আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, মো. মোন্তাজ উদ্দিনসহ অনেকে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসা. আফরোজা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুন, মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা বিথী রানী দাস, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন আকাশ, এনজিও প্রতিনিধি পলাশ হিউবার্ট গমেজ, শিক্ষানুরাগী মো. মমতাজ উদ্দিন মাষ্টারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com